Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সকাল থেকে খোঁজ ছিল না মায়ের, রাতে মিলল বস্তাবন্দি মরদেহ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৫:২০ এ এম
আপডেট : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ১২:৪৫ পিএম
সকাল থেকে খোঁজ ছিল না মায়ের, রাতে মিলল বস্তাবন্দি মরদেহ

যশোর শহরের বেজপাড়া এলাকায় এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) নিখোঁজ হওয়ার পর গভীর রাতে নিজ বাড়ির সামনে থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বৃদ্ধার নাম সকিনা বেগম (৬০)। তিনি যশোর সদর উপজেলার বেজপাড়া এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী।পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে নিহতের ছেলে শহিদুল ইসলাম দোকানে যাওয়ার সময় মায়ের কথা জানতে চাইলে তার স্ত্রী মরিয়ম বেগম জানান, তিনি তালিমে গেছেন।

রাত ১০টার দিকে শহিদুল বাড়িতে ফিরে মাকে না পেয়ে পুনরায় জানতে চাইলে তার স্ত্রী  জানান তিনি ফেরেননি। শহিদুল ইসলাম বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেন।

পরবর্তীতে রাত (২২ এপ্রিল) সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে একটি পরিত্যক্ত বস্তা দেখে শহিদুলের সন্দেহ হয়। বস্তাটি খুললে তার ভেতরে মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে তার বোন শাহিদা বেগমও এসে মরদেহটি তাদের মায়ের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)