Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরের শফিকুল হত্যা মামলায় আটক দীন ইসলামের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৩:৫৩ পিএম
অভয়নগরের শফিকুল হত্যা মামলায় আটক দীন ইসলামের স্বীকারোক্তি

অভয়নগরের শফিকুল হত্যা মামলায় আটক দীন ইসলাম। ছবি: সংগৃহীত

অভয়নগরের আলোচিত শফিকুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন করেছে খুলনা পিবিআই। দীর্ঘ প্রায় এক বছর তদন্তের পর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী । দীন ইসলাম শেখকে গ্রেফতার করা হয়েছে।  দ্বীন ইসলাম অভয়গরের  ভুগিলহাট গ্রামের  আব্দুর রহিম শেখের ছেলে।

আদালতে দেয়া জবানবন্দীতে শরিফুল হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে দীন ইসলাম ।

খুলনা পিবিআই সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৬ আগস্ট খুলনার লবণচরা থানার পুটিমারি এলাকায় কাজীবাছা নদী থেকে একটি অজ্ঞাতনামা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় শুরুতে পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, মরদেহটি যশোরের অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে শফিকুল ইসলামের।

হত্যাকাণ্ডের তদন্তে জানা যায়, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে শফিকুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার পর লাশ বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল।

তদন্তকারী সংস্থা পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। এরপর  ২১ এপ্রিল বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানা এলাকা থেকে দীন ইসলাম শেখকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামিকে খুলনার আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে   জবানবন্দি দেন।

খুলনা পিবিআই এসআই রেজওয়ান জানান, এই হত্যাকাণ্ডে আরও  কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ধ্রুব/এস.আই  

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)