Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জহিরুল জিতুর কবিতা

কবিতা কবিতা
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৯:৪৩ পিএম
জহিরুল জিতুর কবিতা

রেহান

চোখের কনিকা হাসছে
‎রীতিমত মেঘ ঝড়ে পড়েছিল
‎আমার হাত থেকে রেহান কেড়ে নিল
‎প্রখর রৌদ্রে গাছের পাতা দুলছে।
‎বৃষ্টির মুখর স্নিগ্ধতাই
‎তুমি পারো চাইতেই
‎তথাপি বুনো ওলট-কম্বল আর এগুবে না।
‎রেহান কাদছে!


‎নৈঃশব্দ্যের প্রলাপ

‎‎গীর্জাটার পাশ ঘেঁষে ক্রিস্টমাস গাছগুলো অসাধারণ উচ্চতায় আকাশ ছুয়েছে
‎ক্রুশাকার চিহ্নটাও আজকাল ঠাহর হয় না
‎শতবছর হয়নি মিশনারীরা চলে গেছে
‎দেওয়ালে শৈবাল - জার্মানি লতা বর্ধনশীল
‎প্রধান ফটকের তালাটা মরিচা ধরে ন্যজ্ব
‎শাওলীন গড়ের তেমাথায় নন্দী ঘাটের শুভ্র শাড়ি পরিহিত সাদাকেশী বুড়িমা-
পেছনের ভাঙা দেয়াল ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করে মাঝে মাঝে সন্ধ্যা বাতি কুপি জ্বালিয়ে দেয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)