Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২টি স্বর্ণের বারসহ শার্শার চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ০৮:১৫ পিএম
২টি স্বর্ণের বারসহ শার্শার চোরাকারবারি আটক

২টি স্বর্ণের বারসহ আলামিন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি ছবি: সংগৃহীত

যশোর-মাগুরা মহাসড়কে অভিযান চালিয়ে ২টি স্বর্ণের বারসহ আলামিন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে কোদালিয়া ঈদগাহের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক আলামিন শার্শার ছোট নিজামপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাহের রাস্তার সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক ভাবে আলামিনকে আটক ও তার দেহ তল্লাশি করে ২৪০.৬০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪৪ লাখ ৮৯ হাজার ৩শ’ ৫৫ টাকা। এ ছাড়া তার কাছ থেকে নগদ ৫ হাজার ৭০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন জানিয়েছেন, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক আলামিনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে কোতোয়ালি থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। বিকেলে থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)