Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সোনালী ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ০৭:১৮ পিএম
সোনালী ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে আগুন

আগুন নেভানোর পর মোটরসাইকেলটি ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের ধর্মতলা এলাকায় অবস্থিত মেসার্স সোনালী ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় একটি মোটরসাইকেল আগুন লেগে যায়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল চালকের নাম আব্দুল মান্নান। তিনি চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান ব্যক্তিগত কাজে বিকেলে যশোর শহরে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ধর্মতলার সোনালী ফিলিং স্টেশনে তেল নিতে যান। লাইনে দাঁড়িয়ে ৪৫০ টাকার তেল নেওয়ার সময় হঠাৎ জ্বালানি তেল উপচে (ওভারফ্লো) ইঞ্জিনের ওপর পড়ে। এরপর তিনি ৪১০ টাকার তেল নিয়ে বাকি টাকা ফেরত নিয়ে মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার সাথে সাথেই ইঞ্জিনে আগুন ধরে যায়।

আগুন লাগার পরপরই পাম্পে থাকা অন্য গ্রাহক ও স্থানীয় জনতা দ্রুত মোটরসাইকেলটি টেনে পাম্পের মূল অংশ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে ফিলিং স্টেশনটি রক্ষা পায়। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পাম্প কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় পাম্পের অন্য কোনো জানমালের ক্ষতি হয়নি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)