Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ যশোরে মও. ভাসানী পরিষদের মানববন্ধনে বক্তারা

পৃথিবী হত্যাযজ্ঞে লিপ্ত আমেরিকা-ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ০৩:০০ পিএম
পৃথিবী হত্যাযজ্ঞে লিপ্ত আমেরিকা-ইসরায়েল

আমেরিকা-ইসরায়েলের 'আগ্রাসী নীতি' এবং ইরানের ওপর হামলার প্রতিবাদে যশোরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত। ছবি: ধ্রুব নিউজ

আমেরিকা-ইসরায়েলের 'আগ্রাসী নীতি' এবং ইরানের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ যশোর শাখার এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টির জন্য সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েল দায়ী। প্রাকৃতিক সম্পদ লুটপাটের জন্য তারা যুদ্ধ চাপিয়ে দেয়। বিশ্বশান্তি চায় না। পৃথিবী হত্যাযজ্ঞে লিপ্ত আমেরিকা-ইসরায়েল কূটনৈতিক আলোচনার পথকে বাধাগ্রস্ত করছে। ইরানের সাথে যুদ্ধবিরতি করেও তা লংঘন করছে। ফলে মানববন্ধন থেকে আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানানো হয়। একইসাথে অবিলম্বে সকল প্রকার সামরিক আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)