Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২৭ এপ্রিল যশোর ঈদগাহ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৬ এপ্রিল,২০২৬, ১০:৫৫ পিএম
২৭ এপ্রিল যশোর ঈদগাহ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা

উলশী যদুনাথপুরে খাল খনেরর সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(ডানে) বগুড়াতে খাল খননের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তার প্রথম আনুষ্ঠানিক সফর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাজ সাজ রব বিরাজ করছে। সফর উপলক্ষে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী এই অঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত যশোর ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন প্রকল্পেরও উদ্বোধন করবেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, আগামী ২৭ এপ্রিল বিকেলে যশোর ঈদগাহ ময়দানে এই জনসভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। জনসভার আগে তিনি শার্শায় উলাশী খাল ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ফলক উন্মোচন করবেন।

হাসপাতাল প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হলেও বিগত ১৫ বছরেও হাসপাতাল কার্যক্রম শুরু হয়নি। বর্তমানে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য ৫ কিলোমিটার দূরে জেনারেল হাসপাতালে যেতে হয়। প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের মাধ্যমে অত্র অঞ্চলের চিকিৎসাসেবায় এক নতুন দিগন্তের সূচনা হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দেশব্যাপী শুরু হওয়া খাল খনন কর্মসূচির অংশ হিসেবেই এই উলাশী-যদুনাথপুর খালটি পুনঃখনন করা হচ্ছে। ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন, যা ইতিহাসে ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া এই খালটি পুনঃখননের ফলে এই অঞ্চলের কৃষি ও পানি ব্যবস্থাপনায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)