Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পোলিওমুক্ত বিশ্ব গড়তে যশোরে রোটারির সচেতনতামূলক র‌্যালি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৭:৫৯ পিএম
পোলিওমুক্ত বিশ্ব গড়তে যশোরে রোটারির সচেতনতামূলক র‌্যালি

পোলিওমুক্ত বিশ্ব গড়তে যশোরে রোটারির সচেতনতামূলক র‌্যালি ছবি: ধ্রুব নিউজ

বিশ্বব্যাপী পোলিও নির্মূল এবং পোলিওমুক্ত পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে যশোরে আন্তর্জাতিক পোলিও দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রোটারি আন্তর্জাতিক জেলা ৬৪ বাংলাদেশের যশোর জোনের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়। বিকেল ৪টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে র‌্যালিটি বের হয়। এর উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তুনু ইসলাম সুমিত।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা, চিত্রার মোড় ও ল্যাবস্ক্যানের সামনে দিয়ে যশোর ইনস্টিটিউট ময়দানে গিয়ে শেষ হয়।

এ সময় রোটারিয়ান জাহিদ হাসান টুকুন, খাইরুল কবির চঞ্চল, কাজী আজিজুর রহমান রনি, এ জেড এম সালেক, শামসুল আলম, সাইফুল্লাহ খালেদ, সোনিয়া ইসলাম ও রাজু আহমেদসহ রোটারির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা পোলিও নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা শিশুদের পোলিও থেকে সুরক্ষিত রাখতে নিয়মিত টিকাদান এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকেরা জানান, বিশ্বব্যাপী পোলিও নির্মূল কার্যক্রমের প্রতি সমর্থন জানানো এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে পোলিওমুক্ত বিশ্ব গড়ে তোলাই তাঁদের প্রত্যাশা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)