Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৭:৫০ পিএম
যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন

ছবি: ধ্রুব নিউজ

যশোরের বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী খোকন ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী, যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদের সহ সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কোষাধ্যক্ষ একাধিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সৈয়দ শাহজাহান আলী খোকনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর যশোর টাউন হল ময়দানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার বাদ আসর শহরের এমএম আলী রোডস্থ বাইতুস সালাম জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

মরহুমের পরিবার সূত্রে জানা যায় যশোরের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীর প্রেসার শত শত মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।  জানাজায় অংশগ্রহণকারীদের ভেতর উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খোকন, বিসিবির পরিচালক দৈনিক লোকসমাজের প্রকাশক সান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ তানভীরুল ইসলাম সোহান, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মল্লুক চান,দৈনিক লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, জেলা জাতীয় পার্টির নেতা জেলা বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট মোঃ আলহাজ্ব আনিছুর রহমান, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, বিএনপি নেতা মীর নুর ইমাম, সদর উপজেলা বিএনপির সাধারণ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনজুরুল হক খোকন,জেলা যুবদলের সাবেক সভাপতি এহতেশামুল হক পাপ্পু, বিএনপি নেতা শাহাদত উল্লাহ লালটু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এহতেশামুল হক পরাগ,যশোর ইনস্টিটিউটের সহ সভাপতি কবি কাসাদুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বাসদ নেতা হাসিনুর রহমান, অধ্যাপক মোঃ কুদ্দুস, কলেজ শিক্ষক সমিতির নেতা অধ্যাপক মকবুল হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখার সাধারন সম্পাদক তসলিম উর রহমান, জাগপার সাবেক নেতা নিজাম উদ্দিন অমিত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুজ্জামান পিন্টু, এ এম আকসাদ সিদ্দিকী প্রবাল, সাঈদ আহমেদ নাসির শেফার্ড, তরিকুল ইসলাম তারিক, আনিসুজ্জামান পিন্টু, শামীম হোসেন দ্যুতি, সাবেক পুরো কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ রায়হান সিদ্দিকী প্রবাল, জাসদ নেতা আহসান উল্লাহ ময়না, আবুল কায়েস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। জানাজা পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান। জানাজার পূর্বে যশোর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, মরহুমের সহোদর সৈয়দ মোঃ জাহাঙ্গীর হোসেন টোকন বক্তব্য রাখেন। পরে মরদেহ কারবালা কবরস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। মরদেহ যশোর ইনস্টিটিউটের সামনে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে এক নজর দেখার জন্য শুভাকাঙ্ক্ষীরা সমবেত হন এবং যশোর ইনস্টিটিউট সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের প্রতি ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। 

গতশুক্রবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে নিমন্ত্রণ খেয়ে সেখানে বেলা পৌনে ৩ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তখন তার সাথে থাকা যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ পরীক্ষা নিরীক্ষা শেষে বিকেল ৩ টা ১১ মিনিটে মৃত ঘোষণা করেন। 

তার মৃত্যুর খবর শুনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিসিবির পরিচালক দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)