Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৭:৩৬ পিএম
যশোরে চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা

নিহত কিশোর স্বাধীন ছবি: ধ্রুব নিউজ

যশোরে চুরির অপবাদ দিয়ে কিশোর স্বাধীনকে হত্যার অভিযোগে ৬ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার বাসিন্দা স্বাধীনের মা সুমাইয়া আক্তার বাদী হয়ে মামলা করেছেন। 

আসামিরা হলো শহরের বারান্দী মালোপাড়ার রেজা ও তার শাশুড়ি ওলি, রনি ও তার পিতা আলী, একই এলাকার পার্থ ও নারায়ণ। 

মামলার অভিযোগে জানা গেছে, গত ১৮ অক্টোবর রাতে স্বাধীন তার বন্ধু জীবনের সঙ্গে পূজা দেখতে বারান্দী মোল্লাপাড়া এলাকায় যায়। সেখানে একটি মন্দিরের গলির সামনে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করছিল তারা। এ সময় পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি স্বাধীনকে চোর বলে অপবাদ দিয়ে মারধর শুরু করেন। পরে আসামিরা রড ও ধারালো অস্ত্র দিয়ে স্বাধীনকে আঘাত করেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

ঘটনার সময় স্বাধীনকে রক্ষা করতে এগিয়ে গেলে তার বন্ধু জীবনও মারধরের শিকার হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে স্বজনেরা স্বাধীনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ অক্টোবর দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)