Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ১১:৩১ পিএম
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশ

ইমরান খান ছবি: সংগৃহীত

কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, বিশ্বকাপ জেতানো সাবেক ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল তার পরিবার৷

আজ মঙ্গলবার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট৷

ইমরান খানকে ২০২৩ সালে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেয়া হয়৷ তবে ইমরান শুরু থেকেই দাবি করে আসছেন তার বিরুদ্ধে দুর্নীতির সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷

স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে আইনজীবীরা তাকে হাসপাতালে স্থানান্তরের আবেদন করেছিলেন৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ পাকিস্তানের শীর্ষ আদালত জানায়, ৭৩ বছর বয়সো ইমরান খানকে আগামী দুই দিনের মধ্যে রাজধানী ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হবে৷

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং তার পরিবার কারাগারে তার স্বাস্থ্য নিয়ে অনেকবার উদ্বেগ প্রকাশ করেছে৷ আইনজীবীরা জানান, ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটা কমে গেছে৷

গত সপ্তাহে চিকিৎসকদের একটি দল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করে৷ তাদের প্রতিবেদনে বলা হয়, ইমরানের শরীরে উচ্চ রক্তচাপ, বুক ধড়ফড়ানি ও উদ্বেগের লক্ষণ দেখা গেছে৷ চিকিৎসকদের সেই প্রতিবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার ইমরানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চা আদালত৷

ইমরান খানের এক মুখপাত্র জানিয়েছেন, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইমরান খান হাসপাতালে থাকতে পারেন৷

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)