Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইবিতে পরীক্ষায় অসদুপায়, শাস্তি পেলেন ২৪ শিক্ষার্থী

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১০:২৮ এ এম
ইবিতে পরীক্ষায় অসদুপায়, শাস্তি পেলেন ২৪ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় কারও এক বর্ষ বা সেমিস্টার, আবার কারও একাধিক সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করে শাস্তির সুপারিশ করা হয়। পরে ২৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সুপারিশ অনুমোদন দেওয়া হয়।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের পাঁচজন করে শিক্ষার্থী রয়েছেন। এছাড়া লোক প্রশাসন বিভাগের তিনজন, আল-ফিকহ অ্যান্ড ল’ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দুজন করে শিক্ষার্থী রয়েছেন। 

বাকি সাতজন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সমাজকল্যাণ, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ও চারুকলা বিভাগের।

বিজ্ঞপ্তিতে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম, রোল নম্বর, শিক্ষাবর্ষ, বিভাগ এবং শাস্তির বিবরণ উল্লেখ করা হয়েছে। অসদুপায়ের ধরন ও মাত্রা অনুযায়ী পৃথকভাবে এসব শাস্তি নির্ধারণ করা হয়। কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে একাধিক পরীক্ষার শাস্তিও আরোপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)