নিজস্ব প্রতিবেদক
মো. জুবায়ের শেখ। ছবি: ধ্রুব নিউজ
যশোর আমিনিয়া কামিল মাদরাসা থেকে এ বছর আলিম পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করেছেন মো. জুবায়ের শেখ।
এই সাফল্যের পেছনে পিতা মো. সোহরাব হোসেন ও মাতা মর্জিনা খাতুনের দোয়া এবং সহযোগিতা সবচেয়ে বড় অবদান রেখেছে বলে জানান এই কৃতি শিক্ষার্থী। মায়ের বিশেষ দোয়া ও প্রেরণা ছাড়া এই ফলাফল অর্জন করা সম্ভব হতো না উল্লেখ করে তিনি তার এই অর্জন মাকে উৎসর্গ করেছেন।
পাশাপাশি মাদরাসার শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, স্নেহ ও সঠিক দিকনির্দেশনার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মো. জুবায়ের শেখ জানান, উচ্চশিক্ষা অর্জন করে চিকিৎসক হিসেবে মানুষ ও দেশের সেবা করার ইচ্ছা রয়েছে তার। ভবিষ্যৎ পথচলায় তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন।