Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মহেশপুর সীমান্তে ধানক্ষেত থেকে যশোরের গৃহবধুর মরদেহ উদ্ধার

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৮:৫১ পিএম
মহেশপুর সীমান্তে ধানক্ষেত থেকে যশোরের গৃহবধুর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী এলাকায় ধানক্ষেত থেকে মনি বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া মৌজার চাপাতলা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মনি বেগম যশোর কোতোয়ালি থানার বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা নাসির উদ্দীনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ২টার দিকে স্থানীয় কৃষক মো. ইসমাইল হোসেন নিজের ধানক্ষেতের আইলে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোনের নম্বরের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়। ব্যাগে থাকা ভারতের কয়েকটি মোবাইল নম্বর এবং ফোনের তথ্যও সংগ্রহ করেছে পুলিশ।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মহেশপুর থানার ওসি ইমরাম আলম জানায়, মনি বেগমের ছেলে-মেয়ে ও নিকটাত্মীয়রা ভারতে বসবাস করেন। তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে গত ২ নভেম্বর তিনি নিজ বাড়ি থেকে বের হন। ধারণা করা হচ্ছে, পাসপোর্ট ছাড়া অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মহেশপুর সীমান্ত এলাকায় এসেছিলেন তিনি। 

ওসি আরও জানান, মরদেহের ডান কানের নিচে ক্ষত ও রক্তের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া শরীরে কিছু অস্বাভাবিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে স্ট্রোক অথবা সাপের কামড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

এবিষয়ে  ৪৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, খবর পেয়ে বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে গিয়েছিল। তবে মরদেহটি সীমান্ত এলাকার দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া যায়। এটি পুলিশ কেস হিসাবে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় কাজ করছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)