নিজস্ব প্রতিবেদক
অভিযুক্ত সেলিম হোসেন ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরের বারান্দীপাড়ায় এক মাদ্রাসা ছাত্রকে যৌন হয়রানীর অভিযোগে আটক সেলিম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। আটক সেলিম ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় মাদ্রাসার সেক্রেটারি আতাউল্লাহ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ মে বিকেলে খুলনা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মাদ্রাসার হিফজ বিভাগের ওই ছাত্রের সাথে কৌশলে পরিচিত হন সেলিম হোসেন। এরপর তাকে নিজের ভাড়া বাসায় নিয়ে বলাৎকার করেন। ভয়ে বিষয়টি তখন কাউকে জানায়নি ওই ছাত্র।
গত ৮ মে রাতে সেলিম আবারও মাদ্রাসার সামনে এসে ওই ছাত্রকে তার বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে সেলিমকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মাদ্রাসা পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা শেষে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ বিকেলে আটক সেলিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।