Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গাজীপুরে  মা বাবাসহ তিন কন্যাকে কুপিয়ে হত্যা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ০৯:৩৬ এ এম
গাজীপুরে  মা বাবাসহ তিন কন্যাকে কুপিয়ে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে একই পরিবারের শিশুসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া সদর উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের মনির হোসেন বাড়িতে এ ঘটনা ঘটে। আজ শনিবার বিষয়টি জানাজানি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। হত্যাকাণ্ডের শিকারদের মধ্যে রয়েছেন মা-বাবা ও তাদের তিন শিশুকন্যা। তিন শিশুর মরদেহ বসতঘরের মেঝে থেকে, বাবার মরদেহ খাটের উপর এবং মায়ের মরদেহ জানালার সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন সাংবাদিকদের বলেন, পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে কাপাসিয়া থানা পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে। এর বেশি আপাতত কিছু বলতে পারছি না।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)