Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা থেকে গুলিসহ আটক শহিদুলের ২ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৯:১৫ পিএম
যশোরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা থেকে  গুলিসহ আটক শহিদুলের ২ দিনের রিমান্ড মঞ্জুর

যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা থেকে গুলি মাদক টাকাসহ আটক শহিদুল তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমাবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। শহিদুল শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার জয়নাল তালুকদারের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে,  ৩ অক্টোবর শুক্রবার গভীর রাতে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ঘর থেকে ওই তিনজনকে আটক করা হয়। এদের মধ্যে শহিদুলের কাছ থেকে  এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ, চার রাউন্ড পিস্তলের গুলি ও নগদ ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই অরুন কুমা মন্ডল বাদী হয়ে  কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাসুল ইনলাস আটক শহিদুলের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল সোমাবর রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দ্ইুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)