Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা ও সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৫:২৫ পিএম
কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা ও সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. মিন্টু রহমান (৩৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিনে পৃথক অভিযান চালিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ ৩১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি অর্চনা রানী বিশ্বাসকেও গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. মিন্টু রহমান উপজেলার ইকরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং তিনি কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধনী ২০২৬) সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয় (মামলা নম্বর: ১৬, জিআর নম্বর: ১১৮/২৬)। মামলাটির তদন্ত চলাকালে এ অপরাধের সঙ্গে মিন্টু রহমানের প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা বা অপরাধের রেকর্ড (পিসিপিআর) পাওয়া যায়নি।

অন্যদিকে, পৃথক অভিযানে উপজেলার বাজেবামনদহ গ্রামের দেবেন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী অর্চনা রানী বিশ্বাসকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, 'কোট সিআর ১১০/২১' নম্বর মামলায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ ৩১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযানের অংশ হিসেবেই এই পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)