Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ডিবির পৃথক অভিযানে তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ০৫:০৮ পিএম
যশোরে ডিবির পৃথক অভিযানে তিনজন আটক

যশোরে ডিবির পৃথক অভিযানে তিনজন আটক ছবি: ধ্রুব নিউজ

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের নিকট থেকে ৭’শ গ্রাম মাদকদ্রব্য গাঁজা, ১’শ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটে বাঘারপাড়া উপজেলার ২ নম্বর বন্দবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলিধান্যপোড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। আটক নূর হোসেন তেলিধান্যপোড়া গ্রামের মো. আবু সিদ্দিকের ছেলে।

এদিকে, শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটে যশোর সদর উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অম্বিকা বসুলেন (উমেশ চন্দ্র লেন) সড়কে অভিযান চালায় ডিবি পুলিশ। হাসান এন্টারপ্রাইজের সামনে থেকে নজরুল ইসলাম খান (৫২) ও রবিউল ইসলাম (৪৬) নামে দুজনকে আটক করা হয়। আটক নজরুল ইসলাম খান আবাদ কচুয়া এলাকার বাসিন্দা। অপর আটক রবিউল ইসলাম বেজপাড়া বি কে রোড এলাকার মামুনের বাড়ির ভাড়াটিয়া।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়,  জেলা গোয়েন্দা শাখার এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে থেকে নূর হোসেন (২২) নামে এক যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 
তাদের কাছ থেকে  অ্যালকোহলের ১০০ বোতল উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছেন পৃথক অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অ্যালকোহল জব্দ করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)