Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

বেনাপোল(যশোর) বেনাপোল(যশোর)
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ১০:১৮ পিএম
বেনাপোলে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

বেনাপোলে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ছবি:

যশোরের বেনাপোলে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেন্টু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পুলিশের দাবি, সেন্টু মিয়ার বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারামারি, ভাঙচুর, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দিঘীরপাড় দক্ষিণপাড়া গ্রামের মোসলেম আলীর মুদি দোকানের সামনে পাকা সড়কে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন সেন্টু মিয়া। এ সময় পুলিশ তাঁকে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।

যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফ হোসেনের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) সুজাউদ্দৌলাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। মামলায় আরও একজনকে সহযোগী আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সেন্টু মিয়ার বিরুদ্ধে এর আগে হত্যা চেষ্টা, মারামারি, ভাঙচুর, চুরি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। ২০১৮ ও ২০২১ সালেও তাঁর বিরুদ্ধে পৃথক মাদক মামলা হয়েছিল।

বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মাদ আশরাফ হোসেন বলেন, ‘বেনাপোল পোর্ট এলাকায় কোনো ধরনের মাদকদ্রব্যের এক পিসও বিক্রি হতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’

সীমান্তবর্তী বেনাপোল এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক অভিযান জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকা প্রয়োজন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)