Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাড়ে ৩শ' পিস ইয়াবাসহ দুই নারী ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ১১:০৯ পিএম
আপডেট : শনিবার, ২৩ মে,২০২৬, ০১:৩৭ পিএম
সাড়ে ৩শ' পিস ইয়াবাসহ দুই নারী ব্যবসায়ী আটক

ইয়াবা ব্যবসায়ী রওশন আরা ও পারু বেগম। ছবি: সংগৃহীত

যশোর শহরের রায়পাড়ায় অভিযান চালিয়ে সাড়ে ৩শ' পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলো রেলগেট রায়পাড়া এলাকার নজর আলীর স্ত্রী রওশন আরা ও একই এলাকার পারু বেগম। শুক্রবার রাতে তাদের  আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে কোতোয়ালি থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় রায়পাড়া এলাকা থেকে ওই দুই নারীকে আটক ও তাদের কাছ থেকে সাড়ে ৩শ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রওশন আরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করছিল। শুধু তাই নয়, তার ছেলে রকি এলাকায় চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী  হিসেবে পরিচিত। 

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই কোতোয়ালি থানার একাধিক টিম একযোগে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক ও ইয়াবা উদ্ধার করে। এছাড়া সন্দেহজনক ভাবে কয়েকজন আটক করা হয়েছে। এর মধ্যে  একজনের কাছ থেকে চাকু উদ্ধার করা হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)