Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ : মেয়েদের বিভাগে কোতোয়ালি ও পুরুষ বিভাগে অভয়নগর থানা চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৯:৩৫ পিএম
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ : মেয়েদের বিভাগে কোতোয়ালি ও পুরুষ বিভাগে অভয়নগর থানা চ্যাম্পিয়ন

ছবি: ধ্রুব নিউজ

যশোরে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর মেয়েদের বিভাগে কোতোয়ালি থানা এবং পুরুষদের বিভাগে অভয়নগর থানা দল চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে যশোর টাউন হল মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মেয়েদের বিভাগের ফাইনালে কোতোয়ালি থানা দল ৩৫-৩৩ পয়েন্টে বাঘারপাড়া থানা দলকে পরাজিত করে খেলায় জয়লাভ করে। অপরদিকে পুরুষদের বিভাগের ফাইনালে অভয়নগর থানা দল ৪১-২৮ পয়েন্টে কোতোয়ালি থানা দলকে হারিয়ে শিরোপা অর্জন করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার-আপ দলগুলোর মাঝে ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা কাবাডি ফেডারেশনের আহ্বায়ক আবুল বাশার সাইফুদ্দৌলা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল আলম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন, জেলা ক্রীড়া সংস্থার চিন্ময় সাহা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মুন্না বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, যশোর জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে এবং কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সার্বিক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করে জেলা ক্রীড়া সংস্থা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)