Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’: চ্যাম্পিয়ন ‘শহীদ মীর মুগ্ধ’ দল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৮:০৫ পিএম
যশোরে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’: চ্যাম্পিয়ন ‘শহীদ মীর মুগ্ধ’ দল

জুলাই বিপ্লবের ২য় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। ছবি: ধ্রুব ‍নিউজ

জুলাই বিপ্লবের ২য় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। "জান দিবো, জুলাই দিবো না" প্রতিপাদ্যকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের উদ্যোগে যশোর টাউন হল ময়দানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে শুরু হওয়া টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে—শহীদ আবু সাঈদ, শহীদ আনাস, শহীদ ওয়াসিম ও শহীদ মীর মুগ্ধ।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় ‘শহীদ আনাস’ ও ‘শহীদ মীর মুগ্ধ’ একাদশ। জমজমাট লড়াইয়ে ‘শহীদ আনাস’ দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘শহীদ মীর মুগ্ধ’ দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক শাহেদ মোঃ রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাঈদ সান।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন। বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। খেলা দেখতে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)