Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মেসিদের ‘সুবিধা’ দেওয়ার অভিযোগ, বিশ্বকাপ থেকে ছাঁটাই হতে পারেন রেফারি!

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০১:৪৮ পিএম
মেসিদের ‘সুবিধা’ দেওয়ার অভিযোগ, বিশ্বকাপ থেকে ছাঁটাই হতে পারেন রেফারি!

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচে লিওনেল মেসিদের অন্যায় সুবিধা দেওয়ার গুরুতর অভিযোগে বড় ধরনের বিপাকে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেসিয়ার। এই ম্যাচের বিতর্কিত রেফারিংয়ের বিরুদ্ধে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করেছে মিশর ফুটবল সংস্থা। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ফিফা। তদন্তে দোষী প্রমাণিত হলে চলতি বিশ্বকাপ থেকেই চিরতরে ছাঁটাই বা বহিষ্কার হতে পারেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেসিয়ার।

ফ্রান্সের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘লা ইকুইপ’ জানিয়েছে, আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারি ফ্রাঁসোয়ার পুরো পারফরম্যান্স এবং তার নেওয়া সিদ্ধান্তগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে ফিফা রেফারি কমিটি। ফিফার নিয়ম অনুযায়ী, রেফারিদের শাস্তি বা অব্যাহতির বিষয়ে কোনো দেশ এককভাবে হস্তক্ষেপ বা ভেটো প্রয়োগ করতে পারে না; সম্পূর্ণ সিদ্ধান্তটি নেবে ফিফা নিজেই। এর আগে স্পেনের সংবাদমাধ্যম ‘দিয়ারো এএস’ নিশ্চিত করেছিল যে, মিশর ফুটবল সংস্থার সভাপতি হানি আবো রিদা স্বয়ং ফিফার কাছে এই লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে দাবি করা হয়েছে, মাঠের রেফারি ফ্রাঁসোয়া ও তার সহকারী দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আর্জেন্টিনাকে জেতানোর জন্য মিশরের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। তাই এই রেফারি প্যানেলকে যেন চলতি বিশ্বকাপের আর কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়া হয়।

বিতর্কিত এই ম্যাচটি শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে ক্ষোভে ফেটে পড়েন মিশরের কোচ হোসাম হাসান। কোনো রকম রাখঢাক না করেই মিশরের কোচ হোসাম হাসান বলেন, “কে কী মনে করল তাতে আমার কিছু যায় আসে না। আমি সত্যি কথাটাই বলতে এসেছি। আমাদের সঙ্গে অন্যায় ভাবে প্রতারণা করা হয়েছে এবং আমরা গভীর অবিচারের শিকার হয়েছি।” ম্যাচে আর্জেন্টিনার পক্ষে তৃতীয় গোলটি করেন এঞ্জো ফের্নান্দেজ়। তবে মিশরের দাবি, এই গোলের ঠিক আগেই তাদের একটি নিশ্চিত পেনাল্টি পাওয়া উচিত ছিল। আর্জেন্টিনার মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার বক্সের মধ্যে মিশরের হামদি ফাতিকে ফাউল করলেও রেফারি তা এড়িয়ে যান।

ক্ষুব্ধ মিশরের কোচ হোসাম হাসান আরও অভিযোগ করেন, ম্যাচে ফেয়ার প্লে বা ন্যায়বিচারের কোনো বালাই ছিল না। পেনাল্টি বাতিল করার পর রেফারি ন্যূনতম ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ‘ভার’ (VAR) পরীক্ষা করার প্রয়োজনও মনে করেননি। এমনকি মিশরের একটি গোলও অদ্ভুতভাবে বাতিল করা হয়, যেখানে প্রতিপক্ষের খেলোয়াড় পেছন থেকে জার্সি ধরে টেনেছিল। সংবাদ সম্মেলনে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, লিওনেল মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতে বা আর্জেন্টিনাকে সুবিধা দিতেই ফিফা পর্দার আড়ালে এমন কাজ করছে কি না। মিশরের কোচের দাবি, কিছু বাইরের শক্তির কারণে মাঠের কৌশল খাটছে না এবং আর্জেন্টিনা সমস্ত বিভাগে সুবিধা পাচ্ছে। মুখে এমন গুরুতর অভিযোগ তোলার পর এবার মিশর ফুটবল সংস্থা সরাসরি লিখিত দেওয়ায় বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে ফিফা।

সূত্র : আনন্দবাজার

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)