Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শিশুতোষ ছড়া/রেবেকা টপি

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৯:১২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৯:১৬ পিএম
শিশুতোষ ছড়া/রেবেকা টপি

পাখির বিয়ে

বনের মাঝে বাদ্য বাজে
আজকে খুশির দিন
পাখির বাড়ি হচ্ছে বিয়ে
বাজছে সানাই বীণ।

হলুদ বাটা মেহেদী রং
মাখছে মিলে সবে,
কত্ত রকম খানাপিনা
আজ যে সবাই খাবে।

পায়েশ পিঠা রান্না করে
বক শালিকের দল
কোকিল পাখি গান ধরেছে
ময়ূর করে ছল।

পালকি চড়ে টিয়া পাখি
যাবে শ্বশুর বাড়ি
দোয়েল কোয়েল সঙ্গে যাবে
তাই নিয়েছে আঁড়ি।


বাঘ কুপোকাত

ঐ যে আসে বাঘ মামা
ডোরা কাটা গা,
হরিণ ভয়ে পালায় দূরে
সঙ্গে দুটি ছা।

ময়ূর বানর ভালুক ছানা
আরও শিয়াল ভাই,
ভয়ে ভয়ে থাকে সদা --
প্রাণের আশা নাই!

শিকার ধরার নেশায় ছোটে
হালুম হালুম ডাক,
বনের পশু পালায় ভয়ে
শুনে বাঘের হাঁক।

সামনে ছিলো গর্ত বড়ো
বাঘ মারারই ফাঁদ,
সেই না গর্তে পড়ে হলো
বাঘটা কুপোকাত।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)