ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
টি-২০ বিশ্বকাপে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের মেয়েদের সংগ্রহটা মোটেও ভালো হয়নি। শনিবার সাউদাম্পটনে পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে ৬ উইকেটে ১২৩ রানে আটকে গিয়েছিল বাংলাদেশ। তবে বোলারদের দাপটে পাকিস্তানকে অলআউট করে ২৩ রানের জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
টি-২০ বিশ্বকাপে তিন ম্যাচ খেলা বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। এই জয়ে গ্রুপ ওয়ানে তিনে উঠেছে বাংলাদেশ। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছিল মেয়েরা।