Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল বন্দরে চালানে মালটা উল্লেখ করে কমলালেবু আনার অভিযোগে ফলবাহী ট্রাক আটক

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০১:০৮ পিএম
বেনাপোল বন্দরে চালানে মালটা উল্লেখ করে কমলালেবু আনার অভিযোগে ফলবাহী ট্রাক আটক

ছবি: ধ্রুব নিউজ

বেনাপোল স্থলবন্দরে মালটার ঘোষণা দিয়ে কমলালেবু আনার অভিযোগে প্রায় ২০০ কার্টন পণ্যসহ একটি ফলবাহী ট্রাক আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বন্দর থেকে বের হওয়ার সময় প্রধান নিরাপত্তা গেটে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের তৎপরতায় ট্রাকটি আটক হয়। ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকা সরকারি রাজস্ব ফাঁকির ধারণা করা হচ্ছে।

বন্দর থেকে ট্রাকটি বের হওয়ার সময় আনসার সদস্যদের সন্দেহ হলে তারা সেটির গতিরোধ করেন। পরে কাগজপত্র ও পণ্য যাচাই করে ঘোষণার সঙ্গে ট্রাকে থাকা পণ্যের মিল না থাকার বিষয়টি ধরা পড়ে। চালানে মালটা উল্লেখ থাকলেও ট্রাকে কমলালেবু পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে কাস্টমস কর্তৃপক্ষকে জানানো হলে কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পণ্য ও কাগজপত্র যাচাই করেন।

পরে ট্রাক ও পণ্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় দায়িত্ব পালন করেন পিসি আরমান আলী, এপিসি রবিউল ইসলাম, আনসার গোলাম পঞ্চাতন, বিদ্যুৎ কুমার, রফিকুল ইসলাম ও দেবাশীষ রায়। কাস্টমস কর্তৃপক্ষের যাচাই-বাছাই শেষে রাজস্ব ফাঁকির প্রকৃত পরিমাণ নির্ধারণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)