Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কুয়াশায় ঢাকা যশোরের সকাল: আশ্বিনের শেষেই শীতের আগমনী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৭:৪৯ এ এম
কুয়াশায় ঢাকা যশোরের সকাল: আশ্বিনের শেষেই শীতের আগমনী

সকাল সাড়ে ৭টায় শহরের শংকরপুর এলাকা থেকে তোলা কুয়াশার রূপ। ছবি: ধ্রুব নিউজ

আশ্বিনের শেষভাগে এসে হঠাৎ করেই বদলে যেতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহাওয়ার মেজাজ। সকালে চারপাশ ঢেকে যাচ্ছে ঘন কুয়াশার চাদরে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টা ৩০ মিনিটেও যশোরে দেখা গেছে শীতের এমন এক স্পষ্ট ও রূপময় আগমনী বার্তা।

সকালে সরেজমিনে দেখা যায়, ঘন কুয়াশায় পুরো প্রান্তর ও গ্রাম-শহরের পথঘাট ছেয়ে আছে। দৃষ্টিসীমা কমে মাত্র ২০ থেকে ৩০ গজে নেমে এসেছে, যার ফলে সামান্য দূরের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। শহরের প্রধান সড়কগুলোতে চালকদের হেডলাইট জ্বালিয়ে সাবধানে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চালাতে হচ্ছে। কুয়াশার ভেজা স্পর্শ জানান দিচ্ছে—দুয়ারে কড়া নাড়ছে শীত।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আশ্বিন মাসের শেষ ও কার্তিকের শুরুতে মৌসুমি বায়ুর বিদায়লগ্নে বাতাসে আর্দ্রতার উচ্চমাত্রার কারণে রাতের শেষভাগ ও সকালে এ ধরনের ঘন কুয়াশার সৃষ্টি হয়। এটি মূলত হেমন্তের স্পষ্ট উপস্থিতি এবং শীত মৌসুমের প্রাথমিক সংকেত।

ভোরের কুয়াশাচ্ছন্ন মেঠোপথ আর গাছে গাছে জমে থাকা শিশিরবিন্দু ছড়াচ্ছে শীতল পরশ —কৃষক প্রস্তুত হচ্ছেন রবিশস্যের জন্য, আর প্রকৃতিপ্রেমীরা প্রহর গুনছেন খেজুর রস ও নলেন গুড়ের আমেজ উপভোগ করার।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)