Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাগআঁচড়ায় ইউপি মেম্বর আবু তালেব গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর,২০২৬, ০১:৫৯ পিএম
বাগআঁচড়ায় ইউপি মেম্বর আবু তালেব গ্রেপ্তার

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. আবু তালেবকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বাগআঁচড়া বাজারের সততা ইলেকট্রনিক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তিনি ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শার্শা থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-২৩) তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

শার্শা থানা পুলিশ জানায়, শনিবার তাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)