Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৮:৪৩ পিএম
বেনাপোলে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার

বেনাপোলে মোজাফফর রহমান নামে এক ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

 

বেনাপোলে মোজাফফর রহমান নামে এক ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেনাপোল ও নাভারন এলাকায় ঘুরে ঘুরে ডিম বিক্রি করা পরিচিত এই মানুষটির কণ্ঠে প্রায়ই শোনা যেত—‘বস, খাবেন নাকি সিদ্ধ ডিম।’ হঠাৎ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ছয়টার দিকে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রামের ইকরামুল মাস্টারের ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার ঘোরমোড়া গ্রামের মৃত শাহানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোজাফফর রহমান বেনাপোল ও নাভারন এলাকায় ডিম বিক্রি করতেন। কয়েকদিন আগে তিনি একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ ছিলেন। বুধবার সন্ধ্যায় তাকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ধ্রুব/এস.আই   

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)