Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে মসজিদের খতিবকে ঘিরে ভুল বুঝাবুঝির অবসান

বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ০৮:৫৬ পিএম
বেনাপোলে মসজিদের খতিবকে ঘিরে ভুল বুঝাবুঝির অবসান

দীর্ঘদিনের দায়িত্ব পালনকে কেন্দ্র করে সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান ঘটেছে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদে। জুমার খতিব মাওলানা মাহবুবুর রহমানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময়ের পর তাকে মসজিদের খতিব হিসেবে বহাল রেখে এ ভুল বুঝাবুঝির অবসান করা হল।

জানা যায়, প্রায় ১০ বছর ধরে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবা প্রদানসহ জুমা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে ইমামতি করে আসছেন মাওলানা মাহবুবুর রহমান। গত ২১ মার্চ ঈদুল ফিতরের নামাজ খোলা ঈদগাহের পরিবর্তে মসজিদের ভেতরে অনুষ্ঠিত হয়। এ সময় খুতবায় তিনি কুরআন ও হাদিসের আলোকে ঈদের নামাজ ঈদগাহে খোলা মাঠে আদায় করা সুন্নাত—এ বিষয়ে আলোচনা করেন।

এ বক্তব্যকে কেন্দ্র করে মসজিদ কমিটির কিছু সদস্যের সঙ্গে খতিবের মতবিরোধ সৃষ্টি হয় এবং একপর্যায়ে কথা কাটাকাটি হয়। পরে খতিব মাওলানা মাহবুবুর রহমান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানালে বিষয়টি মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সাধারণ মুসল্লিদের অনেকেই বিষয়টি মেনে নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি সমাধানের দাবি জানান।

শুক্রবার জুমার নামাজের আগে ও পরে এ নিয়ে মসজিদ প্রাঙ্গণে আলোচনা ও মতবিনিময় হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব শামছুর রহমান উপস্থিত মুসল্লিদের সামনে ঘোষণা দেন, মাওলানা মাহবুবুর রহমান যতদিন ইচ্ছা ততদিন বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সভাপতির এ ঘোষণায় মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং পরে শান্তিপূর্ণভাবে জুমার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আবেগঘন পরিবেশে মুসল্লিদের ভালোবাসায় সিক্ত হয়ে খতিব মাওলানা মাহবুবুর রহমান সকলের কাছে দোয়া চান।

মসজিদ সংশ্লিষ্টরা জানান, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবং মসজিদের ধর্মীয় কার্যক্রম পূর্বের মতোই চলবে। মুসল্লিদের পক্ষ থেকেও সবাইকে এ বিষয়ে আর কোনো বিভ্রান্তি বা আলোচনা না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।

ধ্রুব/এস.আই  

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)