কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর ইমাম পরিষদের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুর ইমাম পরিষদের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকার উন্নয়ন এবং আলেম-ওলামাদের সম্মান রক্ষায় তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।
কোটচাঁদপুর কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মো. মোজাম্মেল হক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, তিনি সুস্থ সমাজ গঠনে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং সমাজের মানুষদেরকে ইসলামের মূল্যবোধে উদ্ভাসিত করার জন্য ইমামদের ভূমিকা তুলে ধরেন।
কোটচাঁদপুর বড় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. নুরুন্নবী আশিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেইন বাসস্ট্যান্ড বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খালিদ হাসান বিন শহীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এনামুল হাসান, অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল , জামায়াতে ইসলামির পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, মাওলানা আক্তারুজ্জামান, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান, মো. রেজাউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ধর্মীয় ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে ইমাম পরিষদের সভাপতির দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
ধ্রুব/এস.আই