Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মণিরামপুরের নিমতলা-কন্দর্পপুর সড়কে কালভার্ট স্থাপন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০১:৩৭ পিএম
মণিরামপুরের নিমতলা-কন্দর্পপুর সড়কে কালভার্ট স্থাপন

বুধবার (১৯ আগস্ট) সকালে যুবকদের সাথে নিয়ে মণিরামপুর উপজেলার নিমতলা-কন্দর্পপুর সড়কে নিজ অর্থায়নে কালভার্ট স্থাপন করা হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের নিমতলা-কন্দর্পপুর সড়কে নিজ অর্থায়নে কালভার্ট স্থাপন করা হয়েছে। সড়কটি দীর্ঘদিন ধরে কাটা থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যার ফলে ৩-৪টি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

সামাজিক দূর্যোগ দূর করতে এবং স্থানীয়দের দুর্ভোগ নিরসনে এগিয়ে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. শামিম হোসেন। এর আগে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তিনি সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন এবং দ্রুত তা সমাধানের আশ্বাস দেন।

পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী বুধবার (১৯ আগস্ট) সকালে স্থানীয় যুবকদের সাথে নিয়ে ওই স্থানে কালভার্ট বসানোর কাজ শেষ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোজগাতী ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কার সিদ্দিকসহ স্থানীয় যুবসমাজ ও এলাকার সর্বস্তরের জনগণ।

কালভার্ট স্থাপন শেষে মো. শামিম হোসেন বলেন, “এলাকাবাসী ভোগান্তির বিষয়টি তুলে ধরার পরই আমরা পরিদর্শনে গিয়েছিলাম এবং দ্রুত সমাধানের কথা দিয়েছিলাম। সেই ওয়াদা অনুযায়ী নিজ উদ্যোগে কাজ সম্পন্ন করা হলো। জনস্বার্থে এই ধরনের সামাজিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)