বাঁকড়া প্রতিনিধি
মেহেদী হাসান ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মেহেদী হাসান ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে মেহেদী হাসান নিজ বাড়িতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের ধাক্কায় তিনি ঘরের মেঝেতে (ফ্লোরে) ছিটকে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে মাথা ফেটে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১ ঘটিকায় তাকে মৃত ঘোষণা করেন।
মেহেদী হাসানের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।