Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বি,এম স্কুল মাঠে দৃষ্টিনন্দন স্টেজ নির্মাণকাজের শুভ উদ্বোধন

ঝিকরগাছা প্রতিনিধি ঝিকরগাছা প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৬:৩১ পিএম
বি,এম স্কুল মাঠে দৃষ্টিনন্দন স্টেজ নির্মাণকাজের শুভ উদ্বোধন

বি,এম স্কুল মাঠে দৃষ্টিনন্দন স্টেজ নির্মাণকাজের শুভ উদ্বোধন ছবি: ঝিকরগাছা প্রতিনিধি

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার  বিএম হাইস্কুল মাঠে দৃষ্টিনন্দন স্টেজ নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২১ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টেজ নির্মাণকাজের উদ্বোধন করেন সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী।
উদ্বোধনকালে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করবে। এই স্টেজ নির্মিত হলে বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক নাজমুল আলম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএম হাইস্কুলের অভিভাবক সদস্য মুরাদুননবী মুরাদ, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, বাংলাদেশ জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার মুস্তাফিজুর রহমান মুন্না, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু হাসান, বাফুফের সাবেক রেফারি ইকরামুল ইসলাম ইকু, ঝিকরগাছা ক্রিকেট একাডেমির সভাপতি শাহানুর কবির হ্যাপি, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান আলো, কৃতি ফুটবলার কৃষ্ণপদ, যশোর জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দলের ম্যানেজার আহমেদ রেজা সজিব, সাবেক যশোর জেলা ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার, ক্রীড়া সংগঠক রুহুল আমিন, কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিএম মাঠে আধুনিক ও দৃষ্টিনন্দন স্টেজ নির্মাণের মাধ্যমে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ হবে। এতে স্থানীয় খেলোয়াড়, শিক্ষার্থী ও সংস্কৃতিমনা মানুষ উপকৃত হবেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)