Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৫ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ট্রাক্টরে চাঁদা তুলতে বাধা দেওয়ায় প্রকাশ্যে কোপানো হলো যুবককে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০৬:৩৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০৯:৪৬ পিএম
ট্রাক্টরে চাঁদা তুলতে বাধা দেওয়ায় প্রকাশ্যে কোপানো হলো যুবককে

হামলার শিকার রাজীব হোসেন ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে মাটি বহনকারী ট্রাক্টর থেকে টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রাজীব হোসেন (৩৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে বারবাকপুর হাটখোলা বাজার এলাকায় প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটে। আহত যুবক রাজীব হোসেন গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বারবাকপুর হাটখোলা বাজার এলাকায় মাটি বহনকারী একটি বাণিজ্যিক ট্রাক্টর দাঁড় করিয়ে বেশ কয়েকজন যুবক চাঁদা দাবি করছিল। এ সময় সেখানে উপস্থিত রাজীব হোসেন ওই টাকা চাওয়ার তীব্র প্রতিবাদ জানান। চাঁদা তুলতে বাধা দেওয়ায় প্রথমে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এর কিছুক্ষণ পরই পূর্বপরিকল্পিতভাবে একই এলাকার সন্ত্রাসী শাওন (২৫), সাগর (২৮) ও রিয়াজ (২৬) সহ একদল রাজীবের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা রাজীবকে মাটিতে ফেলে কোপাতে থাকে। তার আর্তচিৎকারে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

গ্রামীণ সড়কগুলোতে মাটি ও বালু বহনের অবৈধ যান নিয়ন্ত্রণ এবং তা থেকে অবৈধভাবে চাঁদা তোলার একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ঝিকরগাছায় সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটের বেপরোয়া মনোভাবের কারণেই আজ প্রকাশ্যে একজন সাধারণ যুবকের ওপর এমন প্রাণঘাতী হামলা চালানোর সাহস পেয়েছে অপরাধীরা। দ্রুত এই অবৈধ চাঁদাবাজি ও সন্ত্রাসী গ্যাং নিয়ন্ত্রণ করা না গেলে অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে বলে আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)