Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২১ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২৩ মে,২০২৬, ০২:০১ পিএম
২১ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইকরামুল (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

২২ মে ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে চৌগাছা থানার এএসআই মো. আব্দুর রহমান শান্ত ফোর্সসহ বিশেষ অভিযানে পৌর এলাকার হুদা চৌগাছা গ্রামের একটি কলাবাগানের দক্ষিণ পাশ থেকে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত ইকরামুল হুদা চৌগাছা গ্রামের মৃত কাঞ্চনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)