Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৬:২২ পিএম
আপডেট : বুধবার, ১৩ মে,২০২৬, ০৯:৩৮ পিএম
সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন। ছবি: ধ্রুব নিউজ

 

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন। এ উপলক্ষে বুধবার সকাল থেকে দিনভর ভোটারদের দীর্ঘ সারি, সমর্থকদের স্লোগান আর উৎসবের আমেজে মুখর ছিল বেনাপোল স্থলবন্দর এলাকা।

নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়—ঐক্য পরিষদ ও সমমনা পরিষদ। সকাল থেকেই দুই পক্ষের নেতা-কর্মী ও সমর্থকদের সরব উপস্থিতি ছিল।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মাদ আলী ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের প্রার্থীরাও। ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী আব্দুস সবুর (ছাতা) ও সাধারণ সম্পাদক প্রার্থী সাজেদুর রহমান (মই) বলেন, ভোটারদের ব্যাপক উপস্থিতি তাদের আশাবাদী করে তুলেছে।

অন্যদিকে সমমনা পরিষদের সভাপতি প্রার্থী মো. আমিরুল ইসলাম (চেয়ার) এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো. বদরুজ্জামান বনি বলেন, “ভোটারদের রায়কে আমরা সম্মানের সঙ্গে মেনে নেব। নির্বাচিত প্রতিনিধিরা সিএন্ডএফ স্টাফদের অধিকার ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করবেন।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননার প্রস্তুতি চলছিল।

ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।

ধ্রুব/এস.আই   

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)