নিজস্ব প্রতিবেদক
ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে মাঠে নেমেছে জেলা ও নগর স্বেচ্ছাসেবক দল ছবি: ধ্রুব নিউজ
ডাক্তার ঊষার আহ্বানে সাড়া দিয়ে যশোরের ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে মাঠে নেমেছে যশোর জেলা ও নগর স্বেচ্ছাসেবক দল। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল, যুগ্ম আহবায়ক আসলাম শেখ, শামিম আক্তার, মাহমুদুল হাসান চুন্নু, নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার ও যুগ্ম আহবায়ক বনি হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।