নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যিশু খ্রিস্টের পবিত্র পুনরুত্থান দিবস (ইস্টার সানডে) উপলক্ষে ধর্মীয় আলোচনা ও মহিমান্বিত সঙ্গীত আরাধনা অনুষ্ঠান ‘রেজুরেকশন অরশিপ ইভিনিং অনুষ্ঠিত। রোববার ( ৫ এপ্রিল ) বিকেলে শহরের খড়কি খ্রিস্টিয়ান পাড়ায় এই অনুষ্ঠান হয়।
এনসিওসি এবং টিএঅসি‘র যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে যিশুর পুনরুত্থানের বিশেষ তাৎপর্য ও শান্তি-ভ্রাতৃত্বের বার্তা প্রদান করেন প্রধান বক্তা রেভা: ড. ডেভিড তন্ময় বিশ্বাস এবং ফাদার নিকোলাস মন্ডল। বক্তারা তাদের বক্তব্যে পুনরুত্থানের শক্তি ও মানবজীবনে এর ইতিবাচক প্রভাবের ওপর আলোকপাত করেন
অনুষ্ঠানে রক্তিম মন্ডলের সঞ্চালনায় প্রারম্ভিক প্রার্থনা করেন শমুয়েল বিশ্বাস, যশোর ক্যাথলিক চার্চের ফাদার নিকোলাস মন্ডল, নির্মল আলবিনো হালদার,যশোর ব্যাপ্টিস্ট চার্চ সংঘের পালক প্রধান রেভা. পরেশ হালদার, দি স্যাভেলেশন আর্মির ডিস্টিক অফিসার মেজর ডোনায় হেমবর্ম, নিউ চার্চ অব ক্রাইস্ট বাংলাদেশের শমূয়েল বিশ্বাস, সমাজ সেবক ড. থিওয়েফিল অসিত, যশোর এজি চার্চের পাস্টার মানিক গাঠিয়া, টিএফস উজ্জল বাড়ৈ, কিংডম বিল্ডার্স চার্চ পাস্টর দিবাংশু বিশ্বাস, বাপ্পি গাজী, রোজমেরি বিশ্বাস, ক্যাথলিক পাড়া কমিটির সভাপতি সুশীল পাইক, এছাড়াও বক্তব্য রাখেন ফিলিপ বাবুল বিশ্বাস, লরেন্স রয়, ক্যানেট বিশ্বাস, অনুষ্ঠানের অর্গানাইজার দানিয়াল বিশ্বাস।
অনুষ্ঠানে যশোরের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খড়কি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে আকর্ষণ ছিল এক্সিওস অরশীপ কয়ার, যশোর বিএসএফবি কয়ার, যশোর ব্যপ্টিস চার্চ কয়ার, খোলাডাঙ্গা উইমেন্স কয়ার, ক্যাথলিক চার্চ কয়ার এবং এজি চার্চ কয়ার এই ছয়টি কয়ার টিমের সম্মিলিত আরাধনা ও সঙ্গীত।
ধ্রুব/টিএম