Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৮:৫২ পিএম
হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি। ছবি: ধ্রুব নিউজ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জেলা এনসিপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, যুগ্ম সমন্বয়কারী সাজিদ সারোয়ার, যুগ্ম সমন্বয়কারী মনিরুজ্জামান আজাদ ও যুগ্ম সমন্বয়কারী সালমা আক্তার আশা। এছাড়া জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক মো. ইমদাদ হুসাইন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিমসহ জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হামলা গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। এ ধরনের হামলা রাজনৈতিক কর্মসূচির সাংবিধানিক অধিকারকে বাধাগ্রস্ত করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা মাত্র।

বক্তারা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সকল রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করা ও রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)