Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এমপি গোলাম রসুলের কন্যাকে ঘিরে সৃষ্ট ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি যশোর জেলা বিএনপির

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০৯:৫৬ পিএম
এমপি গোলাম রসুলের কন্যাকে ঘিরে সৃষ্ট ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি যশোর জেলা বিএনপির

ছবি: ধ্রুব নিউজ

 যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের কন্যাকে ঘিরে একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে সৃষ্ট ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখা।
মঙ্গলবার (২৮ জুলাই) জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণ প্রতিবাদ ও বিক্ষোভে অংশ নিয়েছেন। তবে এ ঘটনায় স্থানীয় বিএনপির কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।
বিবৃতিতে আরও বলা হয়, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিভ্রান্তিকর বক্তব্য ও সংবাদ প্রচার করে স্থানীয় বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
জেলা বিএনপি মনে করে, ঘটনাটির সূত্রপাত অধ্যাপক গোলাম রসুলের কন্যার কর্মকাণ্ডকে কেন্দ্র করে হয়েছে। তাই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)