Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ১০:৫২ এ এম
কোটচাঁদপুরে গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড

সাজাপ্রাপ্ত আক্কাস ছবি: ধ্রুক নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে গাঁজাসহ আকাস মোল্লা (২১) নামে এক যুবককে আটকের পর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও এসআই অমিত কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল পৌর বাস টার্মিনাল এলাকার বাজেবামনদাহ কলেজ স্ট্যান্ড থেকে তাকে আটক করে।

দণ্ডপ্রাপ্ত আকাস মোল্লা উপজেলার বকশিপুর গ্রামের এশারত মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ আকাসকে আটক করা হয়। পরবর্তীতে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানান, মাদকের বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট—জিরো টলারেন্স। মাদকসহ আটক হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আটককৃত যুবক অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাখার কথা স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আনসারুল্লাহ হক বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। গাঁজাসহ আটক যুবকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।"

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)