Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গণরায় মেনে সংবিধান সংস্কার করতে হবে: এমপি গোলাম রসুল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৫:৫৭ পিএম
গণরায় মেনে সংবিধান সংস্কার করতে হবে: এমপি গোলাম রসুল

বৃহস্পতিবার বিকালে শহরের ঈদগাহ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। বৃহস্পতিবার বিকালে শহরের ঈদগাহ মোড় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সভাপতির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে জাতীয় ঐক্য হবে জনগণের ঐক্য; কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয়। তিনি বলেন, একটি শর্তেই ঐক্য হতে পারে—তা হলো জনগণের গণভোটের গণরায় মেনে নেওয়া এবং আগামী জানুয়ারি মাসের সংসদে সংস্কার পরিষদের সুপারিশ অনুযায়ী সংবিধান সংস্কার করা। এ বিষয়ে সরকার অপেক্ষা করলে ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর ঐক্য গড়ে উঠবে না বলে মন্তব্য করেন তিনি।

অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের ব্যর্থতার দায়ভার নেবে না। তিনি অভিযোগ করেন- দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে দেশকে আবার অন্ধকারের দিকে নেওয়া হচ্ছে এবং শত শত কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। ৫ আগস্টের বিপ্লব ও গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংবিধান সংস্কার ও জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছিল; প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রী-এমপিরাও ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চেয়েছিলেন, কিন্তু সংসদে গিয়ে সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সেক্রেটারি আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন ও নজরুল ইসলাম হান্নান, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেন এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুজ্জামান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)