Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সমাজের সব শ্রেণির মানুষের পাশে থাকার চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ১২:৪৩ পিএম
সমাজের সব শ্রেণির মানুষের পাশে থাকার চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজের খেটে খাওয়া মানুষসহ সব শ্রেণির মানুষের পাশে থাকার চেষ্টা করছি। বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার পর থেকেই সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা চলছে। এরই মধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় নেতাদের জন্য ভাতার ব্যবস্থাও করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের উদ্দেশে যাত্রাপথে পাগলাপীর এলাকায় সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বাংলাদেশে এখন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সব ধর্ম ও বর্ণের মানুষ একসঙ্গে অংশ নিয়েছিলেন। একইভাবে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চায়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—যারা বাংলাদেশে আছি, এ দেশ আমাদের। তাই সবাই মিলে পরিশ্রম করে দেশকে প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এটাই হোক আমাদের আজকের প্রত্যাশা।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে রংপুরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দপুর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। যাত্রাপথে তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় দুটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রংপুর নগরীর ঐতিহাসিক ধর্মসভা (রাধা গোবিন্দ) মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের কথা রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)