Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জুলাই স্মৃতি জাদুঘর অতীতকে ধারণ করে ভবিষ্যৎ রচনা করেছে-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০৭:৩৮ পিএম
জুলাই স্মৃতি জাদুঘর অতীতকে ধারণ করে ভবিষ্যৎ রচনা করেছে-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এ জাদুঘর তাৎক্ষণিক অতীতকে ধারণ করে ভবিষ্যৎ রচনা করেছে।

তিনি বলেন, পৃথিবীর নানা দেশে নানা জাদুঘর আছে। তারা অতীতের অনেক জিনিস সংগ্রহ করে। বিন্তু এই জাদুঘর সম্পূর্ণ ভিন্ন। এখানে অতীতের কোনো কিছু সংগ্রহে নাই। এখানে একদম টাটকা, নতুন যা ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এরকম জাদুঘর আছে কিনা জানি না। জুলাইয়ের স্মৃতি যখন যেটা পেয়েছি, আমরা জাদুঘরে নিয়ে এসেছি। এটা ইতিহাসের নতুন পর্যায়ে সৃষ্টি করেছে।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত জাদুঘরকে নতুন বাংলাদেশের ‘পথনির্দেশনার কেন্দ্র’ হিসেবে উল্লেখ করে বলেন, পথ হারিয়ে ফেললে এখান থেকেই নতুন যাত্রাপথ খুঁজে নেওয়া হবে। এই জাদুঘর শুধু স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বরং তরুণদের চিন্তা, ইতিহাস ও সংস্কৃতির মিলনকেন্দ্রে পরিণত হবে।

ধ্রুব/টিএম

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)