Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০৮:৫০ পিএম
কোটচাঁদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে অজ্ঞাত এক যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কায় আরিফ শেখ (৪৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে কোটচাঁদপুর পৌরসভার কালীগঞ্জ-খালিশপুর সড়কের নওদাগ্রাম বাসস্ট্যান্ডের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ শেখ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সবদুল শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরিফ শেখ তার মোটরসাইকেল (ঝিনাইদহ-ল-১১-৩৫৭৪, ডিসকাভার ১৩৫) চালিয়ে কোটচাঁদপুর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। নওদাগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত যাত্রীবাহী লোকাল বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় আরিফ শেখ সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় বাসটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘাতক বাসটিকে শনাক্ত ও জব্দসহ চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)