Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৮:৪৬ এ এম
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ফটো ছবি: সংগৃহীত

দিনব্যাপী সফরে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী  তারেক রহমান। এ সফরে তিনি মোংলা বন্দরের মেগা প্রকল্পের কাজ উদ্বোধন, একটি আন্তর্জাতিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান, ঐতিহাসিক মাজার জিয়ারত এবং ক্রীড়া উৎসবের উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে সরাসরি বাগেরহাটের মোংলায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এরপর তিনি ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় দুটি নতুন কন্টেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

মোংলা বন্দরের কর্মসূচি শেষে দুপুরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন সরকারপ্রধান। সেখান থেকে সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হয়ে খুলনা সার্কিট হাউজে মধ্যাহ্নযাত্রাবিরতি করবেন।

বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস—সিজন টু’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে আজই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট অঞ্চলে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সফরকে স্বাগত জানিয়ে খুলনা নগরীর বিভিন্ন সড়কের দেয়ালে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার নানা চিত্র তুলে ধরা হয়েছে। গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)