Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জহিরুল জিতুর কবিতা

কবিতা কবিতা
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৯:৪৩ পিএম
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৯:৫৮ পিএম
জহিরুল জিতুর কবিতা

রেহান

চোখের কণিকা হাসছে
‎রীতিমত মেঘ ঝরে পড়েছিল
‎আমার হাত থেকে রেহান কেড়ে নিল
‎প্রখর রৌদ্রে গাছের পাতা দুলছে।
‎বৃষ্টির মুখর স্নিগ্ধতাই
‎তুমি পারো চাইতেই
‎তথাপি বুনো ওলট-কমল আর এগুবে না।
‎রেহান কাঁদছে!


‎নৈঃশব্দের প্রলাপ

‎‎গির্জাটার পাশ ঘেঁষে ক্রিস্টমাস গাছগুলো অসাধারণ উচ্চতায় আকাশ ছুঁয়েছে
‎ক্রুশাকার চিহ্নটাও আজকাল ঠাওর হয় না
‎শতবছর হয়নি মিশনারিরা চলে গেছে

দেওয়ালে শৈবাল- জার্মানি লতা বর্ধনশীল
‎প্রধান ফটকের তালাটা মরিচা ধরে ন্যুব্জ
‎শাওলিন গড়ের তেমাথায় নন্দী ঘাটের শুভ্র শাড়ি পরিহিত সাদাকেশী বুড়িমা-
পেছনের ভাঙা দেওয়াল ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে মাঝে মাঝে সন্ধ্যা বাতি কুপি জ্বালিয়ে দেয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)