কবিতা
রোদের মতো পুড়ছি
মাটির গন্ধ মাখা গায়ে
আলতারাঙা পায়ে
সকাল, দুপুর উড়ছি।।
তবু বিষন্নতা জেকে ধরে
দমকা হাওয়ার দোলে
প্রবল ঝড়ে নুয়ে পড়ি
বোশেখ এলো বলে।।
আমি রোদের মতো পুড়ছি, পুড়ছি,পুড়ছি,পুড়ছি
আমি ধুলার মতো উড়ছি, উড়ছি, উড়ছি, পুড়ছি। ।
আবার আমায় দেখে ভেংচি
কাঁটে রুপালী রোদ্দুর
দুঃখ ভুলে স্বপ্ন দেখি
দৃষ্টি যদ্দুর।
স্বপ্নে ভাসাই স্বপ্ন তরী
স্বপ্ন সমুদ্দুর।।
নোনা জলের সে কাব্য লেখা
হল বল কতদূর ?